
কখনো যদি মনে হয় ঘর নীল, মানুষ নীল, গাছপালা নীল, এমনকি আয়নায় তাকালে নিজেও নীল; তার অর্থ একটাই_ তুমি নীল চশমা পরে আছো। চশমা পাল্টাও, সব ঠিক।
দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে জীবন।
তাই তো কোয়ান্টামের স্লোগান_ দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে।
আশেপাশে তাকালেই দেখা যাবে অল্পকিছু মানুষ যারা সুখী তারা প্রায় সবসময়ই সুখী। আর যারা দুঃখী তারা প্রায় সবসময় দুঃখী। তার মানে এমন না যে সব ভালো কিছু গুটিকয়েক মানুষের দিকে চলে গেছে; আর সব খারাপ কিছু আরেক দলের দিকে চলে গেছে। ভাল-খারাপ মিলেই জীবন। সবকিছুর মূলে দৃষ্টিভঙ্গি।
সুখী মানুষের সুখের মুল হচ্ছে ইতিবাচক মনোভাব। ভালো থাকার উপাদান খুঁজে বের করা। আর দুঃখী মানুষের প্রধান রোগ দুঃখবিলাস। নেতিবাচক অজুহাতে দুঃখ পুষে রাখার প্রবণতা। নিজেকে দুর্ভাগা ভাবা।
সুখ বাইরে থেকে আসে না। সুখ তৈরির কারখানা মানুষের নিজের ভেতরে।
If you wait to be happy, you will be waiting forever. If you start to be happy, you will be happy for ever.