বড় মাছ

বড় মাছ

রাস্তায় দাঁড়িয়ে থাকা এক লোক টের পেল তার উপর থুতু পড়েছে। উপরে তাকিয়ে দেখল তিন তলায় এক ছেলে দাঁড়িয়ে আছে। সে তাকানোর সাথে সাথে আবার থুতু মারল। তার মেজাজ চরম খারাপ হয়ে গেল।

_ ওই তুই আমাকে থুতু মারলি ক্যান?
_ পারলে তুইও আমাকে থুতু মার।
নিচ থেকে থুতু মারতে গিয়ে দেখে উল্টো তার নিজের গায়ে এসে থুতু পড়ে। উপরের ছেলে দাঁত কেলিয়ে হাসছে।
আমাদের বড় একটা সমস্যা হচ্ছে উপরের মানুষের ঝগড়া লেগে থুতু মারতে যাই। থুতু নিজের গায়েই পড়ে। এই ক্ষেত্রে যা করতে হবে আগে নিজেকে তার উপরে নিয়ে যেতে হবে। এরপর অন্তত থুতু গায়ে লাগার ভয় থাকবে না। উপরে থেকে আমরা ইচ্ছা হলে থুতু মারবো। না মারলেও সেটা আমাদের মহত্ত্ব।
সমুদ্রে সবচেয়ে নিরাপদ প্রাণী সবচেয়ে বড় মাছটি। ছোট মাছকে মাঝারি মাছ খেয়ে ফেলে। মাঝারি মাছকে বড় মাছ খেয়ে ফেলে। বড় মাছকে তারচেয়ে বড় মাছ খেয়ে ফেলে।
সবচেয়ে বড় মাছ না হওয়া পর্যন্ত উন্নতি করে যেতেই হবে। ব্যক্তি হিসেবেও, দেশ হিসেবেও।
Posted in Uncategorized
Write a comment