ফেসবুক গ্রুপের এডমিন

ফেসবুক গ্রুপের এডমিন

ফেসবুকে সবচেয়ে ছ্যাঁচড়া পাবলিক নতুন গ্রুপের এডমিন। এরা গণহারে মেম্বার এড করে আর গালি খায়। তবু নির্লজ্জের মতো করতেই থাকে।

ফেসবুকে সবচেয়ে জমিদার পুরনো গ্রুপের এডমিন। ৫০ হাজার ১ লাখ মেম্বার হয়ে গেলে নেতাগিরি শুরু হয়। যাকে ভালো লাগে না ধুমধাম ব্যান।

ফেসবুকে সবচেয়ে নিঃস্বার্থ ও পরিশ্রমী গ্রুপের এডমিনরাই। নিজের খেয়ে নিজের টাকায় নেট চালিয়ে বিশ্রাম বাদ দিয়ে সারাদিন মানুষের সেবা করে যায়। হাজার হাজার মানুষের ক্যাচাল ধৈর্য নিয়ে সামাল দেয়া চাট্টিখানি কথা না। বড় একটা গ্রুপ চালানো ছোট প্রতিষ্ঠান চালানোর সমান। একটা গ্রুপের জন্য এডমিনরা যা করে তা করে একটা অফিস থেকে ১০-১৫ হাজার টাকা আয় করা যায়। এডমিনরা উল্টা নিজ খরচে করে।

ফেসবুকে সবচেয়ে অসহায় গ্রুপের এডমিনরা। সারাক্ষণ তাদের নামে নানান সমালোচনা। স্বজনপ্রীতির অভিযোগ। যোগ্যতা নিয়ে প্রশ্ন। কখনো ভাবে নিকুচি করি গ্রুপের; থাকবো না আর। কিন্তু মায়ার টানে ছাড়তে পারে না।

আমি প্রধানমন্ত্রী হলে মন্ত্রিপরিষদে বেশ কয়েকজন গ্রুপের এডমিন রাখতাম। একসাথে এতগুলো নিঃস্বার্থ, দেশপ্রেমিক, ধৈর্যশীল মানুষ অন্য কোনো উৎস থেকে পাওয়া কঠিন।

Posted in Uncategorized
Write a comment