নোবেল কার? রবীন্দ্রনাথ নাকি নজরুল?

নোবেল কার? রবীন্দ্রনাথ নাকি নজরুল?

বাংলাদেশের বিশাল একটা সংখ্যার মানুষ এখনো মনে করে যে নোবেল পাওয়ার কথা ছিল নজরুলের। তার লেখা কপি করে রবীন্দ্রনাথ পেয়ে গেছে। এদের বেশিরভাগই দুইজনের লেখা খুব একটা পড়ে নি।

চলুন দেখি আসলে সত্য কী! গণিত দিয়ে ইতিহাস পরিষ্কার করি।

রবীন্দ্রনাথের জন্ম ১৮৬১ সালে। নজরুলের জন্ম ১৮৯৯ সালে। রবীন্দ্রনাথ নোবেল পায় ১৯১৩ সালে। তখন তার বয়স ৫২, আর নজরুলের বয়স ১৪ বছর। এবার আপনি চিন্তা করুন নজরুল সেই বয়সে ঠিক মতো লেখালেখি শুরু করেছেন কিনা! আর কী-ই বা লিখে ফেলেছে। নজরুল যখন ক্লাস এইট পাশ করেন তখনই ১৯১৭ সাল।

এখন পর্যন্ত সাহিত্যে সবচেয়ে কম বয়সে নোবেল পাওয়ার রেকর্ড রুডিয়ার্ড কিপ্লিংয়ের ৪২ বছরে।

প্রকৃতপক্ষে রবীন্দ্রনাথের সাথে নজরুলের প্রথম দেখাই হয় ১৯২১ সালের অক্টোবর মাসে। তিনি শান্তি নিকেতনে যান রবীন্দ্রনাথের সাথে দেখা করতে। এবং ১৯৪১ সালে রবীন্দ্রনাথের মৃত্যুর আগ পর্যন্ত তাদের সম্পর্ক ছিল।

এরপর থেকে নজরুলের লেখা চুরি করে রবীন্দ্রনাথ নোবেল পেয়েছে এমন ফালতু কথা কাউকে শুনতে দেখলে জিজ্ঞেস করবেন সে জানে কিনা নজরুলের জন্ম কবে আর রবীন্দ্রনাথ নোবেল পেয়েছে কবে!

Posted in Uncategorized
Write a comment