চাই Sorry বাটন

চাই Sorry বাটন

Dislike বাটন দিয়ে ফেসবুকে বরং ঝামেলা বাড়বে।

জুকারবার্গের কথা হলো একজনের বাবা মারা গেছে শুনে আমরা পোস্টে লাইক দেই, সেটা অযৌক্তিক, তাই Dislike বাটন।

আমার মতে নতুন কোনো বাটন যদি আনতেই হয় সেটা হওয়া উচিত Sorry বাটন। লাইক দেয়া অমানবিক এমন সব জায়গায় আসলে Sorry বলা প্রযোজ্য।

Dislike বাটন ব্যতিগত দ্বন্দ্ব বাড়াবে। লাইক নিয়ে যেমন ব্যবসা হচ্ছে, Dislike নিয়েও এর অপপ্রয়োগ হবে। টার্গেট করে বিভিন্ন পোস্টদাতাকে অপমান করার চেষ্টা করা হবে।

অনেকেই সমালোচনা নিতে পারে না। লাইক না দেয়ার কারণে অনেক মানুষের ঝগড়া হয়। সেখানে dislike মারামারি খুনাখুনি নিয়ে আসবে। লোডের দোকানে এক টাকার জন্যেও খুন হওয়ার ঘটনা আছে।

যাকে ভালো না লাগে তাকে ফলো করার দরকার কী? সমালোচনা যদি করতে হয় তাহলে কমেন্টে করা উচিত। কারণ খারাপ লাগার কারণ বললে সবাই জানতে পারে। তাছাড়া আপনার যে কারণে খারাপ লাগলো সেটা লেখকের জানা উচিত। এতে দুইটা ব্যাপার হবে। সে এই ধরনের আর লেখা আর দেবে না। আবার আপনার অভিযোগ ভুল বা অযৌক্তিক হলে সেটা নিয়ে পাল্টা যুক্তি দেখিয়ে আলোচনায় যেতে পারবে।

জুকারবার্গকে আমি ইনবক্স করেছি। তার পোস্টে কমেন্ট করে জানাতে বলেছে; সেটাও করেছি। দেখি কী করে!

Posted in Uncategorized
Write a comment