সারা পৃথিবীতে সাধারণ মানুষের গড় ইন্টারনেট গতি ৩.৯ এমবিপিএস।
আমেরিকার গড় ইন্টারনেট গতি সারা পৃথিবীর দিগুণের বেশি। সেটা হচ্ছে ১১.৫ এমবিপিএস। তবে মজার বিষয় হচ্ছে এত গতি নিয়েও তারা পৃথিবীর সবচেয়ে গতিশীল ৫ দেশের মধ্যে নেই। তারা আছে ১২ নম্বরে।
তাহলে জেনে নেই ইন্টারনেট গতির দিক থেকে এগিয়ে থাকা পৃথিবীর সেরা ৫ দেশের নাম।
৫ নম্বরে আছে সুইডেন। তাদের দেশের গড় ইন্টারনেট গতি ১৪.১ এমবিপিএস। সুইডেনের ৯৪% মানুষ ইন্টারনেট ব্যবহার করে।
১৪.৫ এমবিপিএস গতি নিয়ে ৪ নম্বরে আছে সুইজারল্যান্ড। ১৫২ এমবিপিএস কানেকশন নিতে চাইলে এখানে খরচ করতে হবে মাসে মাত্র ৭২ ডলার।
তালিকার ৩ নম্বরে আছে এশিয়ার জাপান। তাদের গড় ইন্টারনেট গতি ১৫ এমবিপিএস। এখানে থাকলে আপনি নিজের বাসায় ১ জিবিপিএস (১০২৪ এমবিপিএস) কানেকশন পর্যন্ত নিতে পারবেন। মাত্র ২৫ ডলার খরচ করলে ১০০ এমবিপিএস নিতে পারবেন।

শুনে অবাক লাগতে পারে গড় গতিতে পৃথিবীর ২য় দেশ হংকং। এটাও এশিয়ার দেশ যাদের গড় গতি ১৬.৩ এমবিপিএস। এখানে মাত্র ৫০ ডলারে ৩০০ এমবিপিএস সংযোগ পাওয়া যায়। আরও বিস্ময়কর তথ্য হচ্ছে নতুন এক কোম্পানি ইদানীং ১ জিবিপিএস সংযোগ দিচ্ছে মাত্র ২৬ ডলারে!
এবার একটু নড়েচড়ে বসুন। ধারণা করুন তো এক নম্বরে কারা?
তালিকার এক নম্বরে আরেক এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়া। গড় গতিতে অন্য সবার চেয়ে বহুদূর এগিয়ে গেছে তারা। ২৫.৩ এমবিপিএস! এখানকার কিছু জায়গায় মাত্র ২০ ডলারে (১৫০০ টাকা) পাবেন ১ জিবিপিএস সংযোগ।
পৃথিবীর সবচেয়ে বেশি গতিশীল ইন্টারনেট ব্যবহার করে নাসা। ৯২ জিবিপিএস।
এশিয়ার অনেক দেশ এগিয়ে গেছে। আমরা আছি জিরো ফেইসবুক নিয়ে!