বাংলাদেশে ড্রাইভারদের চেয়ে যাত্রীরাই বেশি গাড়ি চালাতে জানে!
ওই ডান দিক দিয়ে যা!
গাড়ি এভাবে চালাস ক্যান!
ড্রাইভারও ঘাড় ত্যারা। সারাদিন এসব শুনে অভ্যাস হয়ে গেছে।
আরেক গাড়ির সাথে পাল্লা দেবে। সামনের গাড়িকে ওভারটেক না করতে পারলে যেন খাবার হজম হয় না।
আবার স্টপেজে একবার থামলে আর চালানোর নাম নেই।

দুই-এক টাকা নিয়ে যাত্রী আর কন্ডাক্টারের মারামারি।
আমি প্রতিদিন দুইবার যাই আর আসি। আমাকে ভাড়া শেখাস! তুই নতুন নাকি!
আমি সারাদিনে ১০ বার গাড়ি নিয়ে যাই। কোনো পেসেঞ্জার আপনার মতো খাচরামি করে না।
মহিলাদের সিটে পুরুষ বসল কেন এই নিয়ে ঝগড়া।
হেল্পারদের চরিত্র বরাবরই খারাপ। ওঠা-নামার সময় ইচ্ছা করে মেয়েদের গায়ে হাত দেবে!
ঘণ্টা লাগিয়ে বাসের জন্য দাঁড়িয়ে থেকে সবার মুড থাকে খারাপ। মানবতার
গুষ্ঠি কিলাই। বৃদ্ধ মহিলাদের ধাক্কা মেরে পুরুষরা গেটে ঠাই পায়।