স্রষ্টা যা করতে পারে না

স্রষ্টা যা করতে পারে না

প্রত্যেক ধর্মে একটা কথা ফলাও করে বলা হয় স্রষ্টা সব করতে পারে।

২০০৮ সালে বিভিন্ন বই ঘেঁটে, লেকচার শুনে, চিন্তা করে একটা লিস্ট বানিয়েছিলাম। লিস্টটা ছিল স্রষ্টা কী কী পারে না তা নিয়ে। আগে কারো সাথে শেয়ার করি নি; আজকে করছি।

আমি যদি বলি স্রষ্টা মিথ্যা বলতে পারে না, তাহলে এটা যৌক্তিক হয় না। কারণ স্রষ্টা মিথ্যা বলে না। চাইলেই তিনি বলতে পারতেন। চাওয়া না-চাওয়া তার ইচ্ছা।

আমি যদি বলি স্রষ্টা ঘুমাতে পারে না, তাহলেও যৌক্তিক কথা হবে না। কারণ তিনি হয়তো ঘুমান না। কিন্তু চাইলে ঘুমাতে পারবেন না সেটা তো না।

আমি যদি বলি স্রষ্টা পৃথিবীর দারিদ্র্য মেটাতে পারেন না। সেটা বোকার মতো কথা। তিনি ইচ্ছা করেই দারিদ্র্য রেখেছেন। চাইলেই আমাদের সর্ব সুখ দিতে পারেন, কিন্তু তার পরিকল্পনা ভিন্ন।

তাহলে দেখা যাচ্ছে স্রষ্টা চাইলেই সব করতে পারেন। কিন্তু চান না বলে করেন না। আমি তালিকা করে দেখাবো কিছু জিনিস যা স্রষ্টা চাইলেও করতে পারবেন না।

১। স্রষ্টা কি চাইলে কাউকে তার রাজ্য থেকে বের করে দিতে পারবেন? ভেবে-চিন্তে দেখুন, পারবেন না। আরও মজার ব্যাপার হচ্ছে এই কাজ মানুষ পারে, কিন্তু স্রষ্টা পারে না। ঢাকার মেয়র একজনকে ঢাকা থেকে বের করে দিতে পারে। বাংলাদেশের প্রেসিডেন্ট একজনকে বাংলাদেশ থেকে বের করে দিতে পারে। জাতিসংঘের মহাসচিব একজনকে পৃথিবী থেকে নিয়ে চাঁদে বা মঙ্গলে ফেলে আসতে পারবেন। কিন্তু স্রষ্টা যেখানেই নিয়ে ফেলুক সব উনার রাজ্য। উনি কাউকে নিশ্চিহ্ন করে দিতে পারেন, কিন্তু চাইলেও তার রাজ্য থেকে বের করে দিতে পারেন না।

২। স্রষ্টা পাহাড় তৈরি করতে পারে? খুবই হাস্যকর প্রশ্ন। পৃথিবীতে এতো এতো পাহাড়, এগুলো নিশ্চয়ই স্রষ্টার তৈরি করা। তিনি কি অনেক বড় আর শক্ত পাহাড় বানাতে পারবেন? হ্যাঁ, পারবেন। এতো শক্ত আর বড় যেটা কেউ নাড়াতে পারবে না। এমনকি স্রষ্টা নিজেও না। এই পর্যায়ে আঁটকে যেতে হবে। তিনি এমন পাহাড় বানাতে পারবেন না যেটা তিনি নিজেও নাড়াতে পারেন না। আর যদি বানাতে পারে তাহলে তিনি পাহাড় নাড়াতে পারবেন না, এটা তার অক্ষমতা হবে।
৩। স্রষ্টা এমন কাউকে তৈরি করতে পারবেন না যার ক্ষমতা নিজের চেয়েও বেশি।৪। স্রষ্টা চাইলেই সব ধ্বংস করতে পারেন। পুনরায় সেটা সৃষ্টি করতে পারবেন। কিন্তু তিনি নিজেকে ধ্বংস করে আবার সৃষ্টি করতে পারবেন না।
৫। স্রষ্টা নিজের ইচ্ছার বিরুদ্ধে কাজ করতে পারবে না। যদি করে সেটাও তার ইচ্ছায় হয়ে যাবে। তিনি কিছুতেই ইচ্ছার বিরুদ্ধে যেতে পারবেন না।৬। এটা একটু জটিল। সবাই হয়তো বুঝবে না। কল্পনা করুন একটা সাপ নিজের লেজ গিলতে শুরু করলো। আসতে আসতে গিলতে গিলতে সে নিজেকে সম্পূর্ণ গিলে ফেলল। তাহলে কী হবে? সাপটাকে সম্পূর্ণ গিলে ফেলা হলো, তাই গায়েব হয়ে যাবে? নাকি একটা সাপ আরেকটা সাপকে গিলল, তাই দিগুণ হয়ে যাবে? কোনটাই হতে পারবে না। সবচেয়ে বড় কথা সাপ নিজেকে সম্পূর্ণ গিলতে পারবে না। এখন যদি স্রষ্টা সাপকে বাধ্য করেন, হে সাপ তুমি নিজেকে সম্পূর্ণ গিলে ফেল! কী হবে তখন? স্রষ্টা সাপকে বাধ্য করাতে পারবে না। কারণ সাপ মুখ দিয়ে গিলছে। মুখ গিলবে কী দিয়ে?

এই ছয়টি কাজ কিন্তু স্রষ্টা চাইলেও করতে পারছেন না। তাহলে কি স্রষ্টার ক্ষমতা এখানে সীমাবদ্ধ? কেউ কি আমাকে বুঝতে সহায়তা করবেন?

Posted in Uncategorized
Write a comment